ভারতের চন্দ্রযান – ২ কে দেখে ইউএফও ভেবেছিলেন অস্ট্রেলিয়া বাসীরা।

গত ২২ জুলাই ভারত সফল ভাবে উৎক্ষেপণ করেছে চন্দ্রযান – ২ এর। দুপুর ২ টো বেজে ৪৩ মিনিট নাগাদ পৃথিবী ছেড়ে মহাশূন্যের দিকে চন্দ্রযান – ২ কে নিয়ে উড় যায় জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি ওরফে ‘বাহুবলী’। আর এই ‘বাহুবলী’ কে দেখেই আকাশে ইউএফও দেখার ঘটনা রটে যায় অস্ট্রেলিয়ায়।

ভারতে যখন দুপুর ২ টো বেজে ৪৩ তখন অস্ট্রেলিয়ায় সন্ধ্যে ৭:৩০ টা বাজে। সেসময় হঠাৎই আকাশে একটি অদ্ভুত অস্বাভাবিক আলো দেখতে পান অস্ট্রেলিয়ায় নর্দান টেরেটোরি এবং কুইনসল্যান্ডের বাসিন্দারা৷ এবং রটে যায় যে অস্ট্রেলিয়ার আকাশে দেখা গিয়েছে ইউএফও।

 

অস্ট্রেলিয়া কুইনসল্যান্ডের জুলিয়া ক্রিক কারাভান পার্ক থেকে একদল পর্যটক যারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন তারা হঠাৎই আকাশে দেখতে পান একটি অস্বাভাবিক আলোর। তাদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান যে আলোটি অস্বাভাবিক ছিল এবং সেই আলোটি থেকে একটি লেজও বেড়িয়েছিল।

তারা জিনিসটিকে ইউএফও ভেবে তা একটি ফেসবুক পেজে শেয়ার করেন। সেখান থেকেই পরে জানা যায় যে সেই আলোটি ছিল আসলে ভারত থেকে উৎক্ষেপণ করা চন্দ্রযান-২ এর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর