রাজ্যে কার্যকাল শেষ করার আগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্য সরকার বৈষম্যহীন ভাবে সিদ্ধান্ত নিচ্ছে না বলে মন্তব্য করেন বিদায়ী রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি।





