রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি- ২০ জিতে সিরিজ জয় হল ভারতের। এক নয়া নজির গড়ল বিরাট কোহলির নেতৃত্বে ভারত। আর সেই ম্যাচ চলাকালীনই গ্যালারিতে দেখা গেল এক আকর্ষণীয় ব্যানার। সেই ব্যানার নিয়ে রয়েছেন এক তরুণী। তাতে লেখা রয়েছে, ‘I Will Kiss My Partner for Every Boundary’। অর্থাৎ ম্যাচের প্রতিটি বাউন্ডারিতে তিনি তার সঙ্গীকে চুম্বন করবেন।
এই ব্যানার সমেত তরুণীর ছবি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন এই মজার ব্যানারের সুবাদে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি হাই স্কোরের লড়াই হল। অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল। তাদের অধিনায়ক ম্যাথু ওয়েড ৫৮ রান করে এবং স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলও ভাল ব্যাটিং করেছিলেন।
রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন। বিরাট কোহলি ২৪ বলে ৪০ রান করেন। তবে হার্দিক পাণ্ডিয়া ম্যাচ জয়ী ইনিংস খেলে ২২ বলে অপরাজিত ৪২ রানে করেন। শেষ ওভারে হার্দিক দুটি ছয় মেরে ম্যাচ জেতায়। দুটি ইনিংস মিলিয়ে মোট ২৮ টি বাউন্ডারি এবং ১৬ টি ওভার বাউন্ডারি হয়।





