কনকাশন সাবস্টিটিউট নিয়ে বিশেষ বার্তা দিলেন মার্ক ওয়া

সিরিজের প্রথম টি২০ ম্যাচে যেভাবে রবীন্দ্র জাদেজার পরিবর্তে যুজবেন্দ্র চাহাল কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেন, সে নিয়ে বিতর্ক রয়েছে। হেলমেটে আঘাত লাগার পরেও কোনও ডাক্তার আসেননি, অথচ সেই কারণেই মাঠে নামতে পারলেন না জাদেজা। এদিকে একজন অলরাউন্ডারের পরিবর্তে মাঠে নেমেছিলেন এক লেগস্পিনার, সে নিয়েও বিতর্ক রয়েছে।

 

তবে এই কনকাশন সাবস্টিটিউট নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান মার্ক ওয়া। আইসিসির প্রতি তিনি বিশেষ পরামর্শ রেখেছেন, আর সেটি হল নিরপেক্ষ ডাক্তার নিয়োগের জন্য, যাতে চিকিতসা ব্যবস্থা সঠিকভাবে হয়।

 

এই নিয়ে এক সাক্ষাৎকারে মার্ক ওয়া বলেছেন, “কনকাশন সাবস্টিটিউটের বিষয়ে আইসিসির উচিত নিরপেক্ষ ডাক্তার নিয়োগ করা। এর ফলে সিদ্ধান্ত নিরপেক্ষ হতে পারে। জাদেজার চিকিতসা করেছিলেন ভারতীয় ডাক্তার, যদিও ওনার সিদ্ধান্তকে আমি ভুল বলছি না।”

আরও অন্যান্য খবর