অবশেষে দেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, ভারত-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত

আগামী বছরের শুরুতেই আবারও দেশে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাধ্যমে আবারও দেশের মাঠে নামবে টিম ইন্ডিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চার ম্যাচের টেস্ট সিরিজ, যার মধ্যে তৃতীয় টেস্ট হবে দিন রাতের। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি মোতেরায় আয়োজিত হবে দিন রাতের এই টেস্ট। এছাড়া হবে পাঁচটি টি২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ।

 

আজ বিসিসিআই এর তরফে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল। দুটি করে টেস্ট ম্যাচ আয়োজন করবে চেন্নাই এবং মোতেরা, এদিকে টি২০ সিরিজের সব ম্যাচ হবে মোতেরায়। আর সবশেষে, ওয়ানডে সিরিজ হবে পুনেতে। এক নজরে দেখে নেওয়া যাক তারিখগুলি।

 

৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট (চেন্নাই)

১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)

২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিন-রাত) (মোতেরা)

৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)

১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)

১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)

১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)

১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)

২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)

২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)

২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)

২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)

আরও অন্যান্য খবর