এবার মোদী আর রাহুল গান্ধী মিলে গেলেন রাজনীতির ময়দানে! না, বাস্তবে তারা হাত মেলাননি কিন্তু রাজনীতিতে এবার জোট বাঁধল কংগ্রেস-বিজেপি! তবে এই রাজ্যে না। এই অভিনব ঘটনা ঘটেছে রাজস্থানে।
দুঙ্গারপুরে জেলা প্রমুখ ভোটে ভারতীয় ট্রাইবাল পার্টির সমর্থনে ১৩ জন নির্দল প্রার্থী জিতেছেন। অন্যদিকে বিজেপি ও কংগ্রেস আসন পেয়েছে ৮টি ও ৬টি। এই অবস্থায় ক্ষমতায় আসার জন্য জোট বেঁধে ফেলে কংগ্রেস ও বিজেপি। এতে তাদের মিলিত আসন দাঁড়াল ১৪। ফলে তারাই ক্ষমতায় আসে।
তাহলে কি আগামী বছরের বিধানসভা নির্বাচনেও বঙ্গে এরকমটাই হতে চলেছে? প্রশ্ন উঠছে এমনটাই।






