ফের গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা। বান্ধবীর বিয়ে খেতে এসে গণধর্ষণের শিকার বছর ১৫ এর মেয়েটি৷ ঘটনায় বন্ধবীটির জামাইবাবু জড়িত বলে খবর মিলেছে। এরপরই সেই বান্ধবীর জামাইবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার একটি গ্রামে। সূত্রের খবর হেমতাবাদ থেকে বান্ধবীর বিয়ে খেতে রায়গঞ্জ এসেছিল বছর ১৫ এর নবম শ্রেণীর ছাত্রী এই মেয়েটি৷ নির্যাতিতার পরিবারের দাবী যে এই ধর্ষণের পেছনে রয়েছে বান্ধবীর পরিবারেরই হাত৷ এরপরই তারা অভিযোগ জানায় রায়গঞ্জ মহিলা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই বান্ধবীটির জামাইবাবু মর্তুজ আলিকে গ্রেফতার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। এছাড়াও বাকী অপরাধীদেরও খোঁজ চলছে। মোট ৬ জনের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার।
এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সেই কিশোরীটিকে ভর্তি করানো হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কিন্তু এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হন মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে৷ এখনও সেই কিশোরীর অবস্থা আশঙ্কাজনকই রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।