ভোট যত এগোচ্ছে, আক্রমণের ঝাঁঝ ততই বাড়ছে। ফের দক্ষিণ সিঁথির মঞ্চ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি।
আজকের বক্তৃতায় দিলীপ ঘোষ বলেন, “সিপিএম-এর আমলে তাঁদের বিরুদ্ধে কথা বললে গ্রামে সালিসি সভা বসত। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর বিরুদ্ধে কথা বললে দু’বস্তা চাল ফাইন দিতে হত। এরপরেই বাংলার মানুষ বুঝতে পেরে সিপিএমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিদিকে চেয়েছিল। পরিবর্তন চেয়েছিল। সবুজকে সমর্থন করেছিল। লাইন লাগিয়ে মানুষ ভোট দিয়ে জানিয়েছিলেন দিদিকে মুখ্যমন্ত্রী চাই। মহিলারা চেয়েছিলেন। তাই উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এখন এখানে মহিলাদেরই নিরাপত্তা নেই। সন্ধ্যাবেলা বেরোতে চিন্তা করতে হয়। যখন-তখন ধর্ষণ হয়ে যাচ্ছে। আর যাঁরা ধর্ষণ করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত নেই মমতা ব্যানার্জির। কাটমানি চালাচ্ছে। সিন্ডিকেট চালাচ্ছে ওই সরকার। মহিলাদের ইজ্জত কিনে নিচ্ছে টাকা দিয়ে। লজ্জা লাগা দরকার। এটা বাংলার সংস্কৃতি নয়।”






