ব্রেক কষছে সিবিআই! সারদা কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন

বিধানসভা ভোটের প্রাক্কালে মমতা সরকারের অস্বস্তি বাড়িয়ে সারদা কেলেঙ্কারি মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে আবেদন করল সিবিআই। চিট ফান্ড সংস্থা সারদা মামলায় সর্বোচ্চ আদালতে নতুন করে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য শুধু রাজীব কুমার‌ই নয়, ২৭৭ পাতার আবেদনে কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়দের বয়ানের উল্লেখ করা হয়েছে। সিবিআই নিজেদের দাবিতে জানিয়েছে, ‘জঙ্গলমহল প্রকল্পে সারদার দেওয়া অ্যাম্বুল্যান্স, মোবাইল ইউনিট প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার মিডিয়া গোষ্ঠীকে টাকা। ত্রাণ তহবিল থেকে ২৩ মাস ধরে ৬ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এটিও বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ’, আবেদনপত্রে দাবি সিবিআইয়ের।এটাই চিটফান্ডের সঙ্গে প্রভাবশালী-যোগের ইঙ্গিত, দাবি সিবিআইয়ের।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০১৩-য় ইডির কাছে কুণাল ঘোষের বয়ানের উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের আবেদনে। সিবিআইয়ের দাবি, কুণাল তাঁর বয়ানে বলেছিলেন, ‘২০১১-র ভোটে ২০৫ জন প্রার্থীকে ২৫ লক্ষ করে টাকা ঢেলেছিলেন সারদার সুদীপ্ত সেন, অ্যালকেমিস্টের কে ডি সিংহ। ২০৫ জন প্রার্থীর প্রত্যেককে ২৫ লক্ষ করে বিলি করা হয়েছিল। টাকা বিলির দায়িত্বে ছিলেন মুকুল রায়, রজত মজুমদার।’ ইডিকে দেওয়া কুণালের বয়ানের উল্লেখ আবেদনে। এই ধরনের আরও অভিযোগের উল্লেখ সিবিআইয়ের। রাজীব কুমারকে কেন জিজ্ঞাসাবাদ প্রয়োজন তার উল্লেখ করা হয়েছে আবেদনে।

RELATED Articles