৩৭০ ধারা বিলোপের আগে থেকেই মূলত কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কাশ্মীরকে৷ অতিরিক্ত সেনা জওয়ানদের পাঠিয়ে কাশ্মীরকে রীতিমতো ঘিরে নিয়েছে মোদী সরকার। জারি করা হয়েছে ১৪৪ ধারাও। অশান্তি রুখতেই মোদী সরকারের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়৷ তবে তাতেও বজায় থাকলোনা কাশ্মীরের থমথমে ভাব। আজ অশান্ত হয়ে উঠলো উপত্যকা।
৩৭০ ধারা বিলোপ মোটেই খুব একটা ভালো মনে নেননি কাশ্মীরে বসবাসকারী অধিকাংশ জনগনেরা। হিন্দু প্রাধান্য যুক্ত এলাকাগুলোতে অশান্তির খবর না মিললেও আজ অশান্তির খবর মেলে কাশ্মীরের মুসলিম প্রাধান্য যুক্ত এলাকাগুলোতে৷ আর তাতেই সংঘর্ষ বাঁধে জওয়ানদের সঙ্গে স্থানীয়দের৷
সূত্রের খবর কাশ্মীরে এখন ১৪৪ ধারা জারি থাকলেও ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন রাস্তায় নেমে আসে কিছু এলাকার বাসিন্দারা। অভিযোগ, তারা সেনা, পুলিশদের লক্ষ্য করে ছুঁড়তে শুরু করে পাথর৷ সেনা জওয়ান এবং পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে হতাহতের খবর সেনা সূত্রে জানানো না হলেও, জানা যায় যে আন্দোলনকারীদের পাথরের আঘতে আহত হয়েছেন বেশ কিছু জওয়ান এবং পুলিশ কর্মীরা।






