BIG BREAKING: হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি!

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি। আজ শনিবার সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। তিনি তখন জিম করছিলেন। জিম করার সময় তিনি বুকে প্রবল ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পরে ব্ল্যাক আউট হয়ে মাটিতে পড়ে যান। তড়িঘড়ি তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে তাঁর হঠাৎ বুকে ব্যথা হল তা অনুসন্ধান করতে শুরু করেছেন ডাক্তাররা। অন্য কোনো অসুস্থতা তাঁকে ঘিরে ধরেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে দিল্লির এইমস থেকে বিশেষজ্ঞ টিম উড়ে আসছে সৌরভের জন্য। আচমকা তাঁর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

RELATED Articles