গর্বিত ভারত! বিশ্বের প্রথম Double Stack Long Haul কন্টেইনার ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশ্বে প্রথম Double Stack Long Haul কন্টেইনার ট্রেন চলল ভারতে। প্রধানমন্ত্রী আজ ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রন্ট করিডোরের রেবাড়ি-মদার সেকশন উৎসর্গ করলেন ভারতবাসীকে।
এই বিশেষ দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ওয়েস্টার্ন ফ্রন্ট করিডোরর ফলে দেশের উন্নয়ন হবে। কৃষি কাজ আর শিল্পকে আর‌ও‌ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই করিডোরের ফলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের প্রতি বিশ্বের ভরসা বাড়ছে।
প্রসঙ্গত উল্লেখ্য এই ট্রেনটি মোট দেড় কিমি দীর্ঘ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হরিয়ানা আর রাজস্থানের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী‌ও অংশ নিয়েছিলেন।
এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আর‌ও বলেন,রেলের উন্নয়ন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতের প্রশংসা করে বলেন, সেই দিন আর দূরে নেই যখন দেশের কোনায় কোনায় ভারতীয় রেল পৌঁছে যাবে। এই বিশেষ অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের কর্মীদের শুভেচ্ছাও জানান। উনি বলেন, করোনার সময়ে রেলের কর্মচারীরা যেভাবে কাজ করেছেন, সেটা প্রশংসার যোগ্য।

আরও অন্যান্য খবর