সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক বানিয়ে ছাড়লেন বিজেপি সমর্থকরা। যে নেতাজিকে নিয়ে ছিল আজকের অনুষ্ঠান সেখানেই আওয়াজ উঠল জয় শ্রীরাম। আর তাতেই অপমানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে কোনও মন্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী ঘটনা ঘটল? নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতানুষ্ঠানের পরই মঞ্চে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেই জায়গায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু সময়ের আগেই মুখ্যমন্ত্রীকে ডেকে নেওয়া হয়। মমতা মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে উড়ে আসে জয় শ্রীরাম ধ্বনি। আর তাতেই মেজাজ হারান মমতা। ভরা অনুষ্ঠানে স্পষ্ট বলেন “এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। আমি মনে করি এভাবে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জত করা উচিত নয়। সেই জন্যই আমি আর একটি কথাও এখানে বলব না। তবে কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই।” একথা বলেই মঞ্চ থেকে নেমে যান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার জয় শ্রীরাম ধ্বনি শুনে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে হালফিল এই বিষয়ে আর মাথা গরম করে না তিনি। কিন্তু আজ নেতাজির জন্ম জয়ন্তীর মঞ্চে নিজেকে সংযত রাখতে পারলেন না। আর তারপরই সিদ্ধান্ত নেন বক্তব্য না রাখার, মঞ্চ ছাড়ার।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!