একই সঙ্গে একজন ডিফেন্ডারকে টার্গেট করল এটিকে-মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

বৃহস্পতিবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে আইএসএলের ম্যাচে জয় পেয়ে আরও কিছুটা এগিয়ে গেল সবুজ-মেরুণ দল। তবে আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করছে এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্ট। এর ফলে বেশ কিছু ফুটবলারকে টার্গেট করছে সবুজ-মেরুন শিবির। দেশের সেরা সেরা ফুটবলারদের টার্গেট করছে তারা।

এবার তরুণ ভারতীয় তথা কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার সন্দীপ সিংকে টার্গেট করল এটিকে মোহনবাগান। তবে সন্দীপকে নেওয়ার লড়াইয়ে রয়েছে এবারের আইএসএলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসিও। চলতি আইএসএলে পাঁচটি ম্যাচে বেশ ভালোই খেলেছেন ২৫ বছরের মনিপুরি এই খেলোয়াড়।

একই সঙ্গে একজন ডিফেন্ডারকে টার্গেট করল এটিকে-মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

তবে মনে করা হচ্ছে যে এত ভালো খেলোয়াড়কে কেরালা ছাড়তে চাইবে না। এর আগে এটিকের হয়ে আইএসএল খেলেছেন সন্দীপ। এছাড়াও জানা গিয়েছে, এটিকে-মোহনবাগানের টার্গেটে রয়েছে মুম্বই সিটি এফসির তারকা গোলকিপার অমরিন্দর সিং। আগামী জুন মাসে মুম্বইয়ের সাথে চুক্তি শেষ হলেই অমরিন্দর আসতে পারেন এটিকে-মোহনবাগানে।

RELATED Articles