IPL 2021: নাগাল্যান্ডের ১৬ বছর বয়সী বোলারকে ট্রায়ালে ডাকল মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ইতিহাসের একমাত্র দল যারা পাঁচবার ট্রফি জিতে রেকর্ড করেছে। বরাবরই মুম্বই প্রশংসিত হয়েছে তাদের ভালো টিম ম্যানেজমেন্টের জন্য। তারা সর্বদা ভারতের ঘরোয়া খেলোয়াড়দের দিকে নজর রাখে। মুম্বইয়ের দলও বিদেশি খেলোয়াড়ের চেয়ে ভারতীয় খেলোয়াড়দের প্রতি আস্থা দেখায় এবং দল ভারতকে হার্দিক পাণ্ডিয়া এবং জসপ্রীত বুমরাহের মতো অনেক সুপারস্টার খেলোয়াড় উপহার দিয়েছে। মুম্বই আইপিএল ২০২১ এর জন্য হোম খেলোয়াড়দের দিকে নজর রাখছে এবং সেই সঙ্গে ম্যানেজমেন্ট নাগাল্যান্ডের ১৬ বছর বয়সী বোলার খ্রিভিস্টো কেনসেকে ট্রায়ালের জন্য ডেকেছে।

নাগাল্যান্ডের স্পিন বোলার খ্রিভিস্টো যদি তার পারফরম্যান্স দিয়ে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করতে পারেন, তবে তিনি উত্ত্র পূর্ব ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে যোগ দেবেন। খ্রিভিস্টো সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচে সাত উইকেট শিকার করেছেন। ১৬ বছর বয়সী এই লেগ স্পিনার বলেছেন যে, মুম্বই ইন্ডিয়ান্স তাকে ম্যাচে দেখার পরে ট্রায়ালের জন্য ডেকেছে।

মুম্বই দলের রাহুল চাহারের সাথে সাথে একজন লেগ স্পিনার দরকার এবং এমন পরিস্থিতিতে দল নাগাল্যান্ডের এই বোলারের দিকে নজর দিচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স দল এই আইপিএল নিলামের আগে তাদের সাতজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যার মধ্যে তারকা পেস বোলার লাসিথ মালিঙ্গার নামও রয়েছে। মালিঙ্গা ছাড়াও গত মরসুমে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা অস্ট্রেলিয়ান পেস বোলার জেমস প্যাটিনসনকেও ছেড়ে দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর