কোয়ারান্টাইনে ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করলেন

ভারত ও ইংল্যান্ডের মধ্যে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চার টেস্টের সিরিজ শুরু হতে চলেছে। উভয় দলই প্রথম দুটি টেস্টের জন্য চেন্নাই পৌঁছেছে এবং বর্তমানে তারা কোয়ারান্টাইন কাটাচ্ছেন। ঘরের মাঠে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচ খেলেননি অধিনায়ক বিরাট কোহলি।

বিরাট কোহলি সম্প্রতি বাবা হয়েছেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরেছেন। আর চেন্নাইয়ে কোয়ারান্টাইনে থাকাকালীন কোহলি ইনস্টাগ্রামে নিজের ওয়ার্কআউটের একটি ভিডিও শেয়ার করেছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন, যাতে তাকে সাইকেলিং করতে দেখা যাচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

ভিডিওটি শেয়ার করে নেওয়ার সময় কোহলি ক্যাপশনে লিখেছিলেন, ‘কোয়ারান্টাইনের দিনগুলিতে আপনার মিউজিক এবং জিম সরঞ্জামগুলি প্রয়োজন। ইচ্ছা করলে যে কোনও জায়গায় কাজ করা যায়। আপনারা সবাই সুন্দর দিনটি কাটান।” বিরাট কোহলির এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাঞ্জাবি মিউজিক বাজছে। কোহলি পাঞ্জাবি গান খুব পছন্দ করেন এবং তিনি নিজের ফিটনেসের বিষয়েও খুবই সচেতন।

RELATED Articles