ফটোশপের জের! রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকেই বিরাট-অনুষ্কার বানিয়ে ভিডিও পোস্ট করল এক ইউটিউব চ্যানেল

কিছুদিন আগেই বাবা হয়েছেন বিরাট কোহলি। যদিও নিজেদের সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি বিরাট-অনুষ্কা। কিন্তু এ সত্ত্বেও ইউটিউবে ঘোরাফেরা করছে তাদের মেয়ের ছবি, তাও আবার বাবা বিরাটের কোলে। তবে ভালোভাবে দেখলে বোঝা যাবে, যে বাচ্চাটিকে বিরাত-অনুষ্কার মেয়ে বলা হচ্ছে, সেই বাচ্চাটি আসলে ইউভান, রাজ-শুভশ্রীর ছেলে।

অবাক লাগছে? হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে। সবই ফটোশপের মায়া। ছোট্ট ইউভান এমনিতে বেশ পরিচিত নেটিজেনদের কাছে। জন্মের পর থেকেই রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে সে। তাই তার ছবি দেখলেই চেনা যায়। এদিকে ‘বলিউড সিটি’ নামের একটি ইউটিউব চ্যানেল সেই ইউভানের ছবিকেই বেছে নিয়েছে বিরাট-অনুষ্কার মেয়ে হিসেবে দেখাতে।

সম্প্রতি এই চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও আপলোড করা হয়, যাতে দেশ-বিদেশের নানান ক্রিকেটাররা বিরাট-অনুষ্কার মেয়েকে কী কী উপহার পাঠিয়েছে, তা বলা হয়। সেখানে দেখানো হয় রোহিত শর্মা, বীরেন্দ্র শেহবাগ, রবীন্দ্র জাদেজা, ডেভিড ওয়ার্নার কী কী উপহার পাঠিয়েছেন। কিন্তু খটকা লাগল ভিডিওর Thumbnail দেখে। সেখানে দেখা যাচ্ছে বিরাট নীল শার্ট পরে ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে কোলের শিশুটি আসলে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান।

ছবিটি দেখে বোঝাই যাচ্ছে যে ছবিটিকে ফটোশপ করা হয়েছে। কিছুদিন আগে ছেলের বয়স ৪ মাস পূরণ উপলক্ষ্যে শুভশ্রী  রাজের কোলে ছেলে ইউভানের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতেই ফটোশপ করে রাজের জায়গায় বিরাটের মুখ বসানো হয়েছে। এই বিষয়টি উঠে আসে শুভশ্রীর ফ্যান পেজের মাধ্যমে। তারাই আসল ও নকল দুটি ছবিই পাশাপাশি রেখে পোস্ট করেন।

বলিউড সিটি নামে চ্যানেলটির এই কাজ শুভশ্রীও লক্ষ্য করেছেন। ফ্যান পেজে শেয়ার করা ছবিতে তিনিও লাইক দিয়েছেন দেখা গিয়েছে। তবে তিনি কোনও মন্তব্য করেননি।

ফটোশপের জের! রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকেই বিরাট-অনুষ্কার বানিয়ে ভিডিও পোস্ট করল এক ইউটিউব চ্যানেল

কিছুদিন আগেই বিরাট-অনুষ্কার ঘর আলো করে আসে তাদের কন্যাসন্তান। বিরাট-অনুষ্কা দু’জনেই চান তাদের সন্তান ক্যামেরা থেকে দূরেই থাকবে।   গত সোমবার বিরাট-অনুষ্কা তাদের সন্তানের প্রথম ছবি পোস্ট করলেও তাতে তার মুখ দেখার উপায় ছিল না। তাঁরা তাদের সন্তানের নাম রেখেছেন ভামিকা। এর আগে, এই চ্যানেলটিই বিরাত-অনুষ্কার সন্তানের জন্মের পর তার নকল ছবি পোস্ট করে প্রচুর ভিউ পায়।

RELATED Articles