শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেখানে তাদের মার্চ মাসে তিনটি ওয়ানডে, তিনটি টি- ২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। এখন এই সফর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের হেড কোচ মিকি আর্থার এবং ওপেনার লাহিরু থিরিমানের কোভিড -১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
শ্রীলঙ্কা দলের আগামী ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করার কথা রয়েছে, যার জন্য নির্বাচিত ৩৬ সদস্যের দল কোভিড -১৯ টেস্ট হয়েছে। “মিকি আর্থার এবং লাহিরু থিরিমানের রিপোর্ট পজিটিভ হওয়ার পরে তাদেরকে সরকারের স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করতে বলা হয়েছে”, শ্রীলঙ্কার ক্রিকেট বিবৃতি এমনটাই বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়সূচি নির্ধারণের জন্য একটি বিকল্প খুঁজছে। থিরিমানে টুইটারে লিখেছেন যে, তাঁর কোভিড -১৯ এর কোনও লক্ষণ তাঁর নেই।
গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে ২, ৪, ৬ মার্চ তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ; ১০, ১২, ১৩ মার্চ দুই দলের মধ্যে তিনটি টি- ২০ আন্তর্জাতিক ম্যাচ সিরিজ হওয়ার কথা রয়েছে। প্রথম টেস্ট ম্যাচ আগামী ১৯ মার্চ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।






