মেহেন্দির রঙে রাঙা হল দুই মন, জমজমাট নীল-তৃনার প্রাক-বিয়ের অনুষ্ঠান

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরেই আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ, যার অপেক্ষায় রয়েছে গোটা বাংলা টেলি ইন্ডাস্ট্রি। টেলি পাড়ার সবচেয়ে চর্চিত বিয়ের অনুষ্ঠান, নীল ভট্টাচার্য ও তৃনা সাহার বিয়ে। আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই দুটি মন। দীর্ঘ দশ বছরের সম্পর্ক আজই পরিণতি পাবে।

এর আগে নীল ও তৃনার প্রাক-বিয়ে অনুষ্ঠানও একেবারে জমে ক্ষীর। সঙ্গীতের আসর তো গত মাসেই সেরে ফেলেছিলেন এই দুই তারকা। এরপর গতকাল, বুধবার সন্ধ্যায় ছিল তাদের মেহেন্দির আসর। এদিন ঘরোয়া অনুষ্ঠান করেই মেহেন্দি অনুষ্ঠানে  মাতলেন নীল ও তৃনা। তৃনা তো মেহেন্দি পড়লেন বটেই, নীলও হাতে মেহেন্দি দিয়ে হবু স্ত্রীর নাম লিখলেন। অন্য হাতে লিখলেন আই লাভ ইউ।

এদিন উপলক্ষ্য অনুযায়ীই সেজে উঠেছিলেন তৃনা। তাঁর পরনে ছিল স্লেট রঙের লেহেঙ্গা, তার উপর রূপোলী কাজ করা ও নীলের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবী। এদিন মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলের প্রথম অনস্ক্রিন নায়িকা সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। মেহেন্দির অনুষ্ঠানের ফাঁকে বন্ধুদের সঙ্গে চলল দেদার ফটো সেশন।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

আজ, কলকাতার এক আলিশান ক্লাবে বসবে নীল ও তৃনার বিয়ের আসর। বিয়েতে একেবারে সাবেকি সাজেই সাজবেন তৃনা। লাল বেনারসি, ভারী সোনার গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অন্যদিকে, নীলও ধুতি-পাঞ্জাবী পরে, মাথায় টোপর দিয়েই বিয়ে করতে আসবেন।

মেহেন্দির রঙে রাঙা হল দুই মন, জমজমাট নীল-তৃনার প্রাক-বিয়ের অনুষ্ঠান

নীল ও তৃনার সম্পর্ক দীর্ঘ দশ বছরের। অভিনয় জগতে আসার আগে থেকেই দুজনের চেনাজানা। এমবিএ ক্লাসে দু’জনের আলাপ। নীলের জন্য লাভ অ্যাট ফার্স্ট সাইট হলেও, তৃনা নীলকে লক্ষ্য করেছেন অনেক পরের দিকেই। অবশেষে আজ এই দুই মনের মিলনের দিন।

আরও অন্যান্য খবর