পর্ন ভিডিও শুট করতে গিয়ে ধরা পড়লেন ‘গান্দি বাত’ খ্যাত গহনা বশিষ্ঠ, গ্রেফতার নায়িকা-সহ ৫

বেশ ভালো ফাঁদ পাতা হয়েছিল পর্নোগ্রাফির ব্যবসার। পর্ন ভিডিও শুট করে তা ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই অভিযোগে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন অল্ট বালাজির ‘গান্দি বাত’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী গহনা বশিষ্ঠ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে নায়িকাকে আজই মুম্বই আদালতে পেশ করা হবে।

গতকাল, শনিবার মুম্বই সাইবার সেলের হাতে গ্রেফতার হন গহনা। জানা গিয়েছে প্রায় ৮৭টি পর্ন ভিডিও শুট করে নিজের ওয়েবসাইটে আপলোড করেছেন গহনা। বেশ কিছু মডেল ও প্রোডাকশন হাউজও এই পর্নোগ্রাফি র‍্যাকেটের সঙ্গে যুক্ত বলে খবর মিলেছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন যে গহনার ওয়েবসাইটে ওই ভিডিও দেখতে ২০০০ টাকার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। গহনা বেশ কিছুসময় ধরেই তামিল ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে অল্ট বালাজিতে ‘গান্দি বাত’ নামের ওয়েব সিরিজের মাধ্যমেই তিনি  লাইমলাইটে আসেন।

পুলিশের খবর অনুযায়ী, তিনজনেরকাছ থেকে এই একই অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি চক্রের হদিশ চালাচ্ছিল পুলিশ। জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হচ্ছে, এমন অভিযোগও উঠে। মালাডের গ্রিন পার্ক বাংলো থেকে শনিবার পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ছিলেন অভিনেতা মনু গোপাল দাস জোশি, সহকারী ভানুসূর্যায়াম ঠাকুর, প্রযোজক ও পরিচালক ইয়াসমিন বেগম খান, গ্রাফিক ডিজাইনার প্রতিভা নালাওয়াড়ে, ক্যামেরাম্যান মহম্মদ আসিফ। এদের জেরা করেই গহনার নাম উঠে আসে।

সূত্রের খবর অনুযায়ী, বিজ্ঞাপনের জন্য নতুন মুখ চাই এই অছিলায় বিজ্ঞাপন দিয়ে পর্নোগ্রাফির ফাঁদ পেতেছে এক চক্র, এমন অভিযোগ আসে পুলিশের কাছে। ছবিতে কাজ পাইয়ে দেওয়া ও টাকার প্রলোভন দেখিয়ে পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করা হত বলে অভিযোগ। এই র‍্যাকেট থেকে এক নির্যাতিতাকে উদ্ধার করে তাঁকে রিহাবে পাঠানো হয়েছে।

পুলিশের তরফে এই গ্যাং-এর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। পর্ন ছবির সাবস্ক্রিপশন থেকে পাওয়া ৩৬ লক্ষ টাকা রয়েছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে। এছাড়াও ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন, অন্যান্য সরঞ্জাম ও নগদ ৫.৬৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও আইটি আইনের উপযুক্ত ধারায় অভিযোগ দায়ের হয়েছেন। এদের সকলকেই ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles