মাও দমনে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। গতকাল রাতে দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তি টাকিলোদ-ইটওয়ার লেন্ডার জঙ্গলে ২ মাওবাদী শিবির যৌথভাবে ধ্বংস করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

কোবরা, এসটিএফ ও রাজ্য পুলিশের যৌথ অপারেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, আপত্তিকর নথি ও দৈনিক ব্যবহারের জিনিসপত্র।

বিশেষ সূত্রে খবর পেয়েই ইটাওয়ার-লেন্ডার জঙ্গলে চলে এই যৌথ অভিযান।

প্রসঙ্গত, বিজাপুরে পেটগিলুর জঙ্গলে অস্ত্র,বিস্ফোরক জড়ো করেছিল তেলঙ্গানা রাজ্য কমিটির মাওবাদীরা।







