WB Election 2021:জিততে বাংলার গদি, লড়াইয়ে নামছে মমতা-মোদী! শেষ মুহূর্তে ছক্কা হাঁকাতে ১৫টি করে সভা মোদী-শাহ্’র

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে বাংলার বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যেই রাজ্যে ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

শেষ মুহূর্তে টানটান উত্তেজনা দুই শিবিরেই। জিততে বাংলার গদি এবার জয় বাংলা ও জয় শ্রীরাম ধ্বনি তুলে আসরে নামছে মমতা মোদী!

ইতিমধ্যেই রাজ্যে বিজেপির নেতা-মন্ত্রীদের আনাগোনা বেড়েছে। প্রায়ই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সোমবার রাজ্যে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর‌ও।

তবে ভোটের প্রাক্কালে জানা যাচ্ছে, রাজ্যে প্রায় ১৫টি করে সভা করবেন মোদী-শাহ্’রা। এমনিতে মাসে ২ বার করে আসছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ বার আসতে না পারলেও একবার করে তো রাজ্যে আসছিলেনই। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি‌ও শুরু করে দিয়েছে বিজেপি বলে জানা যাচ্ছে।

উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গ দুদিকেই সমান নজর থাকবে তাঁদের। কোথায় কোথায় তাঁরা সভা করবেন তাঁর তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে নিশ্চিত করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

আরও অন্যান্য খবর