ফের গোমূত্র নিয়ে বিতর্কে জড়ালেন মোদী সরকারের আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। এর পূর্বে বিজেপির সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন যে তাঁর ক্যান্সার নাকি গোমূত্র দ্বারা সেরেছে। এবারে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে মন্তব্য করলেন যে, ক্যান্সার নিরাময়ের ওষুধ গোমূত্র দিয়ে তৈরী করা হচ্ছে ভারতে। তাঁর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়।
Check out best Bengal Football website
একটি অনুষ্ঠানে আজ অশ্বিনী কুমার চৌবে মন্তব্য করেন যে, আয়ুষ্মান ভারত যোজনায় গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরী করছে কেন্দ্র। এই নিয়ে নাকী রীতিমতো জোরকদমে কাজ শুরুও হয়ে গিয়েছে। এই কেন্দ্রীয় যোজনায় আগামী ২০৩০ সালের মধ্যেই নাকী গোমূত্র দিয়ে তৈরী করা হবে ক্যান্সার নিরাময়ের ওষুধ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর বিতর্কের। নেটিজেনদের অনেকের প্রশ্ন, যেখানে বিক্রম দাঁড়িয়ে রয়েছে চাঁদের বুকে সেই যুগে দাঁড়িয়ে গোমূত্র নিয়ে এই কথা কীভাবে বলছেন এক কেন্দ্রীয় মন্ত্রী? এছাড়াও, কখনও কোনো পরীক্ষাতেই গোমূত্রের বিশেষ কোনো গুণ বা কার্যকারিতা ধরা পরেনি। কাজেই কেন্দ্রীয় মন্ত্রীর কথানুযায়ী তা দিয়ে আয়ুষ্মান মন্ত্রক কীভাবে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরীর কাজ করে চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন৷






