গায়িকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে।

গণেশ চতুর্থীর দিন এক গায়িকাকে গ্রীনরুমে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৫ সেপ্টেম্বর মানিকতলার মুরারিপুকুরে।

Check out best Bengal Football website

আক্রান্ত গায়িকার অভিযোগ যে গণেশ চতুর্থী উপলক্ষে মুরারিপুকুর মিলন সংঘ ক্লাবের একটি অনুষ্ঠান গান গাইনে যান তিনি। সেখান অনুষ্ঠানের মাঝে তাকে একবার গ্রিন রুমে একা পেয়ে তাঁর ওপর চড়াও হন সেখানকার স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ সাহা। অভিযোগ, সেই গায়িকার মুখে পিস্তল ঢুকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন সেই তৃণমূল নেতা। ছিড়ে দেন তাঁর পোশাকও, এমনকি সেই গায়িকে তুলে সেই তৃণমূল নেতা তার ফ্ল্যাটেও নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷

 

সেসময়ই কোনোভাবে ধস্তাধস্তি করে পালাতে সক্ষম হন সেই গায়িকা। এবং পালিয়ে গিয়ে মাণিকতলা থানায় অভিযোগ জানান তিনি। জানা গিয়েছে যে অভিযুক্ত এই তৃণমূল নেতা মন্ত্রী সাধন পান্ডের পিএ এবং স্থানীয় কাউন্সিলরেরও ঘনিষ্ট। তবে সেখানকার স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু এই ঘটনা স্বীকার করে বলেছেন যে, এই ঘটনা দল কখনই মেনে নেবেনা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। অবশ্য এই ঘটনার এখনও আতঙ্কিত আক্রান্ত গায়িকা৷

আরও অন্যান্য খবর