জম্মু কাশ্মীরের সোপরে আটক ৮ জন লস্কর জঙ্গি৷ হামলার ছক দক্ষিণ ভারতে।

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই পাকিস্তান থেকে একের পর এক জঙ্গি অনুপ্রবেশ ঘটে চলেছে ভারতে৷ ভারতীয় সেনাবাহিনী তাদের বেশিরভাগকে আটকাতে সক্ষম হলেও অনেক জঙ্গিরাই এসে ঘাঁটি তৈরী করছে ভারতের জম্মু কাশ্মীরে। সেখানে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও স্থানীয়দের হুমকি দিয়ে নিজেদের কাজ করে চলেছে জঙ্গিরা৷ তেমনই আট জঙ্গিকে এবারে জম্মু কাশ্মীরের সোপর থেকে গ্রেফতার করলেন জম্মু কাশ্মীর পুলিশ।

Check out best Bengal Football website

 

জম্মু কাশ্মীর পুলিশের জেরায় আটক আট জঙ্গি জানায় যে তারা লস্কর – ই – তৈবার সদস্য। সোপরে তে থেকে সেখানকার যুবকদের জঙ্গি দলে যোগদানের জন্য প্রচার চালাতো তারা। এবং পোস্টার দিয়ে জানাতো জঙ্গিদের দাবীদাওয়া। অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়ে তারা।

জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর যে, আটক হওয়া আট জঙ্গি বড়সড় নাশকতার ছক কষছিল। এছাড়াও তারা সেখানকার স্থানীয় বাসিন্দাদের নানান হুমকিও দিত এবং জঙ্গিদের সমর্থনে পোস্টারও দিত৷ এই আটজন লস্কর জঙ্গির নাম দানিশ হাবিব, ইমতিয়াজ নজর, ওমর আকবর, আইজাজ মির, ওমর মির, তওসিফ নজর, সওকত আহমেদ মির এবং ফাইজান লতিফ৷ এই জঙ্গিদের আটক করার পর তাদের নিকট হতে একটি কম্পিউটার সহ আরও নানান তথ্যের হদিশ পেয়েছেন জম্মু কাশ্মীরের পুলিশ জওয়ানরা৷ যার থেকে জানান গিয়েছে যে, এদের মাথায় কাজ করছে আরেকজন জঙ্গি যার নাম সাজ্জাদ মির৷ তারই খোঁজ শুরু করে দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ।

আরও অন্যান্য খবর