গাছের গায়ে বিজ্ঞাপন লাগালে এবার থেকে ২৫০০০ টাকা জরিমানা এবং ৩ বছরের জেল৷

গাছের গায়ে পোস্টার লাগানো নেই এমন স্থান ভারতে খুব কমই আছে। জঙ্গল কিংবা পাহাড়ি অঞ্চল ছাড়া লোকবসতি যুক্ত প্রায় সর্বত্রই বিশেষ করে শহরগুলিতে প্রায় প্রতিটি গাছেই ঝুলে থাকতে দেখা যায় বেশ কিছু বিজ্ঞাপন পোস্টার। এরফলে যেমন দৃশ্যদূষণ হয় তেমনি ক্ষতি হয় গাছটির এবং পরিবেশেরও। তাই এবারে গাছের গায়ে পোস্টার আটকানো রুখতে নয়া নিয়ম নিয়ে এলো চেন্নাই পুরনিগম।

Check out best Bengal Football website

 

এবার থেকে গাছের গায়ে পোস্টার লাগালেই করা হবে মোটা টাকা জরিমানা এমনকি হতে পারল ৩ বছর পর্যন্ত জেলও। পুরনিগমের তরফে এই বিষয়ে নির্দেশ জারি করে বলা হয়েছে যে গাছের গায়ে পোস্টার লাগালে যেমন দৃশ্যদূষণ হয়। তেমনি গাছের গায়ে পোস্টার লাগাতে পেরেক ফোটানোর গাছটির ক্ষতি সর্বপোরি পরিবেশের ক্ষতি হয়। আর তাই গাছের গায়ে পোস্টার লাগানো বন্ধ করতে এই নয়া নির্দেশ জারি করলো চেন্নাই পুরনিগম৷

এর আগেও বেশ অনেকবার গাছ থেকে খুলে নেওয়া হয়েছিল পোস্টার। কিন্তু কঠোর নিয়মের অভাবে কিছুদিন পর আবার সেই বিজ্ঞাপন গুলো ফিরে আসত গাছের গায়ে। তাই বাধ্য হয়েই এবারে গাছের গায়ে পোস্টার লাগানো আটকাতে এই নয়া নিয়ম চালু করলো চেন্নাই পুরনিগম। যারা ইতিমধ্যেই গাছে পোস্টার লাগিয়েছেন তাদের ১০ দিন সময় দেওয়া হয়েছে সেই পোস্টারগুলো খুলে নেওয়ার জন্য৷

আরও অন্যান্য খবর