কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কে আপন কে পর’ ধারাবাহিকটি। স্টার জলসার বিখ্যাত ধারাবাহিকের মধ্যে এটি অন্যতম। দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় রাজ করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের কেন্দ্র চরিত্র জবা ওরফে পল্লবী শর্মা। ধারাবাহিকে তাঁকে সবসময়ই বাড়ির বউ হিসেবে ঘরোয়া বউদের মতো পোশাকে দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু এবার দেখা গেল জবার অন্যরূপ।
আরও পড়ুন- চল্লিশের দোরগোড়ায় এসে পেলেন মাতৃত্বের স্বাদ, নিজের মা হওয়ার খবর শেয়ার করলেন সোনালী
সামান্য বাড়ির কাজের মেয়ে থেকে সেই বাড়িরই বউ ও পরে ব্যারিস্টার হয়ে ওঠা জবার গল্প মন কেড়েছিল ঘরের মা-কাকিমাদের। বেশ জনপ্রিয় হয় এই ধারাবাহিক। তবে শেষের দিকে এই ধারাবাহিকে দেখানো কিছু দৃশ্য নিয়ে হাসির খোরাকও হতে হয় নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের। ধারাবাহিক তো শেষ। কিন্তু নিজের ফ্যানবেস কীভাবে ধরে রাখতেহ্য, তা জবা ওরফে পল্লবী বেশ ভালোই জানে।
মাঝেমধ্যেই নানান ছবি শেয়ার করে পল্লবী নিজের সোশ্যাল মিডিয়াতে। নানান ফটোশুটের ছবি থেকে শুরু করে নিজস্বী, সবই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি, ইনস্টাগ্রামে পল্লবী একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন- অন্তঃসত্ত্বা, তাই উপোস করা হয়নি, তবে শিবরাত্রি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মধুবনীর
View this post on Instagram
এই ছবিতে পল্লবীকে কমলা রঙের পাতলা ফিনফিনে শাড়ি পড়তে দেখা গিয়েছে। উন্মুক্ত কোমর, খোলা চুল, আবেদনী চাহনি, ও নজরকাড়া হাসিতে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর উষ্ণ ছবি নজর কেড়েছে নেটিজেনদের। বেশ ভাইরাল হয়েছে এই ছবি।





