২০২০ সালে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ভারতে। জানিয়ে দিলো ফিফা।

ফের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে৷ নিঃসন্দেহে এটি দেশের ফুটবল প্রেমিদের জন্য একটি সুখবর। ২০১৭ সালে যুব বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। আর তাতে ভারত লেটার মার্কস নিয়ে পাস করায় এবারে অনূর্ধ্ব ১৭ এর মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও ভারতকে দিল ফিফা। আপাতত দেশের চারটি শহর, যথা কলকাতা, মুম্বাই, গোয়া এবং আমেদাবাদে মহিলা বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানা গিয়েছে৷

Check out best Bengal Football website

 

চলতি বছরের মার্চ মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন যে ২০২০ সালের অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এবারে তাঁর সেই সিদ্ধান্তেই সরকারি ভাবে শিলমোহর পরে গেলো। চলতি সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল এসে ম্যাচগুলোর জন্য চারটি শহর ঘুরে যান। তাঁরা জানান যে, কলকাতা, গোয়া, মুম্বাই,আমেদাবাদ ছাড়াও আরও কিছু শহর বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চাইছে। সেবিষয়ে ফিফা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সূত্রের খবর, গত মাসে ভুবনেশ্বরকে স্থানীয় আয়োজন কমিটি বিশ্বকাপের সেরা ভেনু হিসেবে নির্বাচন করেছিল। কিন্তু ফিফা এখনও ভুবনেশ্বরে ম্যাচের জন্য সবুজ মেরুন সংকেত দেয়নি। যদি দেয় তবে ভুবনেশ্বরেও আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ। আপাতত এই মাচ থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়েছে। তবে ভারত আয়োজক দেশ হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব ১৭ এর মহিলা ফুটবল দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

RELATED Articles

Leave a Comment