আরও পড়ুন-শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!
প্রসঙ্গত উল্লেখ্য এদিন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘বাংলায় ২০০ এর বেশি আসন জিতে উত্তর প্রদেশের থেকেও বড় জয় পাব আমরা’। এমনকি তিনি এও বলেন, বাংলায় বিজেপির ভালো ফল করার ইঙ্গিত ২০১৭ সাল থেকে বলে আসছি আমি।’ এদিন তিনি আরও বলেন, বাংলার মানুষের প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর ভরসা আছে l
আরও পড়ুন-মানবিক মোদী! প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ মহিলা, বক্তব্য থামিয়ে দিলেন চিকিৎসার নির্দেশ
তাৎপর্যপূর্ণভাবে, ২০১৭-র উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিরোধীদের ধরাশয়ী করে ৪০৪ টি আসনের মধ্যে ৩১২ টি জিতেছিল গেরুয়া শিবির। এটি উল্লেখ করেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে উত্তর প্রদেশে দলের জয়ের থেকেও বড় জয় এবার বাংলায় পাব। সেই প্রসঙ্গে তিনি বলেন, ২০১৯ সালের লোকসভায় বাংলায় ২১টি আসনে জিতব বলেছিলাম। আর বাংলার মানুষের যে প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর ভরসা আছে, তা থেকে নিশ্চিত যে , ২০০-র বেশি আসন নিয়ে এ রাজ্যে উত্তরপ্রদেশের থেকে বড় জয় পাবে বিজেপি।






