‘সুপার ৩০’ ছবির সেই আনন্দ কুমার, যে ভূমিকায় হৃতিক রোশন অভিনয় করে সকলের বাহবা কুড়িয়েছিলেন, বাস্তব জীবনের সেই আনন্দ কুমার এবার ফের একবার আরও এক বড় পদক্ষেপ নিলেন। এমনিতে তিনি প্রতি বছর গরীব ঘর থেকে উঠে আসা তিরিশ জন মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করতেন। এবার সেই উদ্যোগকেই আরও বড় জায়গায় নিয়ে গেলেন তিনি।
প্রযুক্তি ও কারিগরি বিদ্যার ক্ষেত্রে ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আইআইটি। সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলোজির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মেধাবী দলিত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন তিনি। জনপ্রিয় এই গণিত বিশেষজ্ঞ সম্প্রতি এই বিষয়ে কেন্দ্র সরকারের অনুমতিও পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। মোট ৪০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেবেন তিনি। এরা প্রত্যেকেই হবেন দলিত সম্প্রদায়ভুক্ত।
আরও পড়ুন- অভিনব প্রচার, সাধারণ মানুষকে হনুমান চল্লিশা বিলি করলেন এই বিজেপি প্রার্থী!
এই বিষয়ে আনন্দ কুমারকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সমাজ উন্নয়ন মন্ত্রক। গতকাল, ১৪ই এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীর দিনই কেন্দ্রের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে।
বিহারের এই গণিত বিশেষজ্ঞ বিনামূল্যে আইআইটি প্রবেশিকার জন্য কোচিং ক্লাস চালান। দেশের নানান প্রান্ত থেকে মেধাবী দুঃস্থ পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়ে তিনি আইআইটিত যোগ্য করে তোলেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২৬ জন, ২০১৭ সালে ৩০ জন ও ২০১৬ সালে ২৮ জন আনন্দ কুমারের এই কোচিং ক্লাস থেকে আইআইটি প্রবেশিকা পরীক্ষায় সফল হয়েছেন। সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনে নয়ডায় একটি স্কুল খোলার ভাবনাচিন্তাও করেছেন এই গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমার।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!