নববর্ষে মিমিকে কেনও কাছে ডাকছেন জিৎ? হলটা কী?

নববর্ষে ভক্তদের নতুন উপহার বলিউডের হার্টথ্রব অভিনেতা জিৎ-এর। এদিন প্রকাশ্যে এল মিমি চক্রবর্তী ও জিৎ জুটির আসন্ন ছবি বাজির প্রথম গান  ‘আয় না কাছে রে’। নাচ-গানের মধ্য দিয়েই পয়লা বৈশাখকে স্বাগত জানালেন দুই তারকা।

আরও পড়ুন- ‘দেশের মাটি’র নোয়ার জীবনে আসল মানুষ কে? পড়ুন এখানে

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, তবে করোনার জেরে হাওয়া লকডাউনে পরিকল্পনা বাতিল হয়। ছবির টিজার অবশ্য মুক্তি পেয়েছিল গত বছর নভেম্বরে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল ছবির গান। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘এসওএস কলকাতা’ খ্যাত অংশুমান প্রত্যুষ। মিউজিকের দায়িত্বভার সামলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানের কথা লিখেছেন প্রতীক কুণ্ডু। গানটি গেয়েছেন নাকাশ আজিজ। পুরোদস্তুর কর্মাশিয়্যাল বাংলা ছবির এই গান। লন্ডনের প্রেক্ষাপটে হিরোইনের মন জেতার প্রচেষ্টা চালাচ্ছে হিরো। তাঁর একটাই দাবি, ‘আয় না কাছে রে….তোকে রানি করে রেখে দেব বুকেরই মাঝে’।

আরও পড়ুন-Covid-19: করোনার কোপে ‘মিঠাই’ পরিবার! এবার আক্রান্ত তোর্সা ওরফে তন্বী লাহা রায়

উল্লেখ্য, জিৎ ও মিমি দুজনেই আলাদা আলাদা ভাবে সফল। তবে এই প্রথম সেলুলয়েডের পর্দায় জুটি বাঁধলেন এই দু’জন। দীর্ঘদিনের অপেক্ষা পূরণ করতে চলেছে এই ছবি। তাই ‘বাজি’ একটু একস্ট্রা স্পেশ্যাল অনেকের কাছের। গানের দৃশ্যায়নে চোখ টানল জিৎ ও মিমির রসায়ন।

RELATED Articles