ছোটো পর্দার বেশ পরিচিত মুখ ত্রিনয়নী ওরফে শ্রুতি দাস। প্রথম থেকে দর্শকের অফুরন্ত ভালোবাসা পেয়ে এসেছেন শ্রুতি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘দেশের মাটি’-তে নোয়ার চরিত্রে। সেই ধারাবাহিকেও তাঁর অভিনয় নজর কেড়েছে। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন শ্রুতি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন তিনি।
আরও পড়ুন- সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল বেনারসি, মাথায় ফুল, নববর্ষের আগে ফের একবার নববধূর রূপে শ্যামা
এমনিতে টেলিপাড়ায় নায়িকার সঙ্গে পরিচালকের প্রেমের কথা প্রায়শই শোনা যায়। ঠিক সেরকমই এখন টেলি ইন্ডাস্ট্রির চর্চিত জুটি হল শ্রুতি ও ত্রিনয়নী ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বর্তমানে নোয়ার সঙ্গে কিয়ানের প্রেমের রসায়ন শুরু হলেও, শ্রুতির জীবনের আসল হিরো কিন্তু স্বর্ণেন্দুই, তা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন।

ত্রিনয়নীর সেটেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমে পড়েন শ্রুতি। স্বর্ণেন্দু তাঁর থেকে ১৪ বছরের বড়। শ্রুতি নিজেই তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শ্রুতিকে প্রথমের দিকে বিশেষ পাত্তা দেননি স্বর্ণেন্দু। কিন্তু তা বলে প্রেম কী আর থেমে থাকে? প্রথমে না করলেও, শেষমেশ শ্রুতির প্রেমে বাধা পড়তেই হল স্বর্ণেন্দুকে।
View this post on Instagram
আরও পড়ুন- এ কোন ‘গদাই ঠাকুর’! আধুনিক পোশাকে একেবারে অন্য রূপে ধরা দিলেন সৌরভ
সম্প্রতি, নিজেদের প্রেমের কথা অকপটে স্বীকার করলেন শ্রুতি। বলেই দিলেন, ‘সগৌরবে’ স্বর্ণেন্দুকে ভালোবাসেন তিনি। ত্রিনয়নী ধারাবাহিকের সেট থেকে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “ত্রিনয়নীর শুরুর দিকে আমাদের প্রথম ছবি। খুব একটা কিছু বলার নেই, বলার দরকারও নেই। সবটাই একটা কঠিন যাত্রাপথ। তবে পথ কঠিন ছিল বলেই আজ স্মৃতিরোমন্থন করতে অদ্ভুত জোর পাচ্ছি। সেদিন কিন্তু শ্রদ্ধা আর কর্তব্যবোধ ছাড়া কিছুই ছিলনা। একসাথে হাত ধরে সারাজীবন কাটিয়ে দেওয়ার স্বপ্নও ছিলনা। কিন্তু যে স্বপ্ন তখনও ছিল, আজও আছে এবং থেকে যাবে তা হল তোমার সর্বশ্রেষ্ঠ ছাত্রী হয়ে থাকার”। লম্বা এই পোস্ট লিখে শেষে অকপটেই নিজের ভালোবাসার মানুষের উদ্দেশে অভিনেত্রী লেখেন, “হ্যাঁ সগৌরবে ভালোবাসি”।






