একটু অন্যরকম! নববর্ষে নতুন কিছু শুরু করতে চলেছেন ‘রানিমা’, থাকছে অনেক চমক, নিজেই জানান দিলেন দিতিপ্রিয়া

এই বছরের নববর্ষটা একটু অন্যরকমই কেটেছে দিতিপ্রিয়ার। অন্যান্য বছরের মতো না হলেও বেশ উত্তেজনার মধ্যে দিয়েই গিয়েছে এই দিন। নতুন বছরে নতুন যাত্রা শুরু করলেন দিতিপ্রিয়া। নতুন ছবিরে কাজের জন্য চুক্তি স্বাক্ষর করলেন তিনি। এই নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ছোটবেলা থেকেই নববর্ষের দিনটা পরিবার নাহলে বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটিয়েছেন দিতিপ্রিয়া। নতুন জামাকাপড় পরা থেকে শুরু করে পরিবার বা বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে খেতে যাওয়া, এমন রুটিনের মধ্যে দিয়েই কেটেছে তাঁর নববর্ষ। তাঁর মা চাইতেন, মেয়ে এই দিনে নতুন পোশাক পরুক, একটু সাজগোজ করুক। দিতিপ্রিয়াও মায়ের কথা রাখতে এসবই নিয়ম করে পালন করে এসেছেন।

আরও পড়ুন- ৩০০ পর্ব পার করল ‘কি করে বলব তোমায়’, দিনটি কীভাবে উদযাপন করলেন ধারাবাহিকের কলাকুশলীরা?

তবে এই বছরটা কাটল একটু অন্যভাবেই। আরও বেশি আনন্দের মধ্যে দিয়ে। পরিচালক পাভেলের ছবিতে স্বাক্ষর করেছেন দিতিপ্রিয়া। সেকথা নিজেই সকলকে জানিয়েছেন তিনি। নববর্ষের দিনে দিতিপ্রিয়ার থেকে এমন একটি সুখবর পেয়ে বেশ আনন্দিত দিতিপ্রিয়ার অনুরাগীরাও।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

আরও পড়ুন- ছেলেকে কোলে নিয়ে মধুবনী, পাশে দাঁড়িয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ‘খড়কুটো’র রূপাঞ্জন

এদিন অবশ্য পুরনো স্মৃতি উসকে দিতিপ্রিয়া জানিয়েছেন, স্কুলের দিনগুলো বড্ড মিস করেন তিনি। কারণ তাঁর স্কুল পাঠভবনের সামনে একটি রেঁস্তোরাতে প্রতি পয়লা বৈশাখে খেতে যেতেন তিনি। কিন্তু এবছর তা আর হয়নি। কারণ করোনা পরিস্থতির জন্য নিজের অনেক পরিকল্পনাই বাতিল করেছেন। তাঁর ওপর নির্ভর করে চলে অনেক পরিবার। তাই তিনি করোনা আক্রান্ত হলে অনেকের কাজ বন্ধ হতে পারে। তাই এই পয়লা বৈশাখ কিন্তু একটু অন্য রকমেরই কাটল রানিমার।

RELATED Articles