“এমন নামে কাউকে চিনি না”, বিনয় মিশ্রকে সপাট অস্বীকার মমতার

গরু পাচার,  কয়লা পাচার কান্ডে জড়িত তৃণমূল নেতা বিনয় মিশ্রকে সোজাসুজি অস্বীকার করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এই নামে কাউকেই নাকি চেনেন না।তিনি বলেন, ‘এই সব নানারকম নাম তুলে কথা বলার কোনও অর্থই হয় না। কারণ এমন কাউকে আমি চিনি না।’

চলতে বিধানসভা নির্বাচনে বারবার বিভিন্ন রকমের অডিও টেপ ভাইরাল হচ্ছে। সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো, ‘এটা অনৈতিক। কারও কথা গোপনে রেকর্ড করা ঠিক নয়। ব্যক্তিগত আলাপচারিতা সম্মতি ছাড়া রেকর্ড করা এবং তা প্রকাশ্যে নিয়ে আসা অনৈতিক।

আরও পড়ুন- ভোটের আগেই বিপাকে তৃণমূল! আইকোর মামলায় এবার ডাক শাসকশিবিরের দুই হেভিওয়েটের

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল নেতা বিনয় মিশ্রের নামে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। কারণ কয়লা ও গরু পাচারে তার নাম উঠে এসেছে। এমনকী যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বিনয়ের খোঁজে বহুবার তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছে সিবিআই। এই ইস্যুকে হাতিয়ার করে বিধানসভার নির্বাচন পূর্ববর্তী অবস্থা থেকেই  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার করেছেন বিজেপির নেতারা। নানাভাবে বিনয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতৃত্বের সম্পর্কের অভিযোগে সরব হয়েছেন তাঁরা। কিন্তু সেখানে সোজাসুজি তাকে দলনেত্রী চেনেন না বলায় বিজেপির তোলা দুর্নীতির ইস্যুতে জল পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগের কথা উঠলে তৃণমূলনেত্রী বলেন, ‘আমি চিনি না। তাছাড়া কয়লা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার।’

আরও পড়ুন- বিজেপি নেতাকে ব্যাপক মারধর, পরে মুখে প্রস্রাব, অভিযোগের তীর তৃণমূলের দিকে 

তবে পিসি না চিনলেও ভাইপো ভালো রকম‌ই চেনেন বিনয় মিশ্রকে। এদিনই অন্য একটি অনুষ্ঠানে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্রকে রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক বলে মান্যতা দিয়েছেন। তিনি জানান, এই অভিযোগের ভিত্তিতে বিনয়কে পদ থেকে সরানো হবে না। তাঁর যুক্তি, মুকুল রায়ের মতো একাধিক অভিযুক্ত নেতাকে সর্বভারতীয় সংগঠনের পদে রেখেছে বিজেপি। তাই বিজেপির কোনও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে না।

আরও অন্যান্য খবর