এবারের বিধানসভা ভোটের কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী। এরপর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও হন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ব্যারাকপুরের মাটি কামড়ে পড়েছিলেন রাজ। এর জেরে দীর্ঘ সময় ছেলে ইউভানের থেকে দূরে দূরে থাকতে হয়েছে তাঁকে।
তবে ব্যারাকপুরে ভোটপর্ব মিটতেই সঙ্গে সঙ্গে নিজের আরবানায় ফিরে যান রাজ। এরই মধ্যে করোনার কবলে পড়েন শুভশ্রী। ফলে একা হয়ে পড়ে ইউভান। তাই বাড়ি ফিরে ইউভানকে এক মুহূর্তের জন্যও নিজের কাছছাড়া করেননি তিনি। ছেলের উপর করেছেন অত্যাচার, তবে তা আদরের।
View this post on Instagram
আর ছেলেও তেমনি বাবার এই আদরের অত্যাচার মুখ বুজে মেনে নেয়। ইউভানকে আদরে, চুমুতে ভরিয়ে দেন বাবা। এরপর গত ২রা মে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ভোটের ফলাফল। রাজের ভাগ্য নির্ধারণের দিন। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হন রাজ। ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। বেশ খোস মেজাজেই রয়েছেন পরিচালক।
নিজের এই জয়ের আনন্দ উপভোগ করতে ছোট্ট ইউভানকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়লেন রাজ। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। তাতে দেখা গিয়েছে, সিট বেল্ট পড়ে গাড়িতে জানলার ধারে বসে আছে ইউভান। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাইরের দিকে।
View this post on Instagram
ইউভানের এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা খুব পছন্দ করেছে এই ভিডিও। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরিয়ে দিয়েছে রাজের কমেন্ট বক্স।





