এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ফটোশুটের ছবি মাঝে মধ্যেই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাঁর শরীরী আবেদনে রাতের ঘুম উড়েছে তাঁর পুরুষ ভক্তদের। দর্শককে কীভাবে নিজের দিকে টানতে হয় তা খুব ভালো মতোই জানেন মুমতাজ সরকার।
View this post on Instagram
নানান বোল্ড ফটোশুটে সবসময়ই সিদ্ধহস্তা মুমতাজ। নানান খোলামেলা, সাহসী পোশাকে নানান ফটোশুট করতে দেখা যায় তাঁকে। পিসি সরকারের কন্যা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মানেই তা ভাইরাল হয়ে যাওয়া। আর সবথেকে আকর্ষণীয় হল তাঁর হাতের ট্যাটু। এই ট্যাটু মুমতাজের খুবই পছন্দের। নানান পোশাকের সঙ্গে তাঁর এই ট্যাটুটি যেন তাঁর সৌন্দর্যের মাত্রা আরও কয়েক গুন বাড়িয়ে দেয়। পাশ্চাত্য পোশাক হোক বা ভারতীয়, সবেতেই সমান সাবলীল তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- ‘আমি সূর্য সেনের বংশধর, রাজনীতিতে তো যোগ দেবই’, সোজাসাপটা রিমি সেন
সম্প্রতি, মুমতাজ একটি ছবি শেয়ার করেছেন যা নজরে কেড়েছে সকলের। এই ছবিতে তাঁকে গোলাপি অন্তর্বাসে দেখা গিয়েছে। শ্রাগের নীচ থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস। আর এতেই দৃশ্যমান মুমতাজের বক্ষ বিভাজিকা। এরই সঙ্গে কিছুটা আভাস মিলেছে তাঁর ট্যাটুরও।
View this post on Instagram
মুমতাজের এই ছবি শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁর এই ছবিতে ঘায়েল। নানান রকম মন্তব্যে ভরে গিয়েছে মুমতাজের কমেন্ট বক্স।





