আত্মহত্যা হয়, খুন হয়েছিলেন সুশান্ত, উইকিপিডিয়ার তথ্য নিয়ে চরম অসন্তোষ প্রকাশ অভিনেতার অনুরাগীদের

দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন। কিন্তু এখনও নিজের ভক্তদের কাছে তিনি ততটাই জীবন্ত ও প্রাণবন্ত। তাঁর ভক্তদের মধ্যে দিয়েই যেন এখনও তিনি বেঁচে রয়েছেন। তাঁকে ঘিরে আজও সকলের গর্ব, দুঃখ, ভালোবাসা রয়ে গিয়েছে। সুশান্তের মৃত্যু যেন তাঁর পরিবার তো বটেই, তাঁর ভক্তদের মধ্যেও এক আঘাতেরত চিহ্ন রেখে গিয়েছে।

গত বছর ১৪ই জুন তারিখে সুশান্তকে নিজের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ঠিক কী কারণে এমনভাবে অকালে চলে যেতে হল তাঁকে, কীভাবে এমন হল, এই ঘটনার আগে কার কার সঙ্গে তাঁর কথা হয়েছিল, কে কে এসেছিলেন, কতক্ষণ সময় ছিলেন, এসব নিয়ে একাধিকবার নানান নাটকীয় মোড় দেখা যায় সুশান্ত মৃত্যু মামলায়।

আরও পড়ুন- শেষরক্ষা হল না, করোনা মুক্ত হয়েও অকালে চলে গেলেন গায়ক অরিজিৎ সিং-এর মা

এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু মৃত্যুর প্রায় এক বছর পরও এই রহস্য এখনও অধরা। সুশান্তের ভক্তদের দাবী, সুশান্তের মৃত্যুর পেছনে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর হাত ছিল। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে, কিন্তু রহস্যভেদ হয়নি।

কিন্তু যা দেখা যাচ্ছে, উইকিপিডিয়া এই রহস্যভেদ করে ফেলেছে। তাদের তথ্যে রয়েছে, আত্মহত্যা  করেছেন অভিনেতা। আর এটা দেখার পরই বেজায় চটেছেন সুশান্তের ভক্তরা। তাদের দাবী, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছিল। উইকিপিডিয়ার এই তথ্য সকলের মনে ভুল ধারণা পোষণ করতে পারে।

https://twitter.com/prankya/status/1395242599473057792

https://twitter.com/ItsALD5/status/1395222451735257095

এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়, উইকিপিডিয়া সুশান্ত খুন হয়েছিল, এই বলে। একের পর এক পোস্টে উইকিপিডিয়ার এই তথ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। সুশান্তকে ভালোবাসা তাঁর অনুরাগীরা এখনও ন্যায়বিচারের প্রতি আস্থা রেখেছেন, তাদের মতে, সত্যিটা একদিন সামনে আসবেই।

আরও অন্যান্য খবর