যশ মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া! মোতায়েন সেনাবাহিনী, NDRF

যশের আসার আভাস দিয়ে বঙ্গে শুরু হয়ে গেছে ঝড়-বৃষ্টি। মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দুই পরগনা, সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আশঙ্কা করা হয়েছে।

সেই সঙ্গেই যশ হামলা চালাতে পারে পুরুলিয়াতেও। আর সেই কারণেই সমস্ত রকমের প্রস্তুতি আগে থেকে সেরে রাখছে জঙ্গলমহলের এই এলাকার পাঁচটি ব্লক।

আরও পড়ুন-আসছে শক্তিশালী “যশ”, ঝড়ের দিন বিভিন্ন জায়গায় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ পরিষেবা! জানাল CESC, চালু হেল্পলাইন নম্বর

এই বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড় যশ‌ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার পরে শক্তি হারাবে কিছুটা। তারপর তার গতিপথ হবে ঝাড়খণ্ডের দিকে। আর সেই গতিপথেই রয়েছে পুরুলিয়ার ৫টি ব্লক বান্দোয়ান, বরাবাজার, বলরামপুর, বাঘমুন্ডি ও ঝালদা। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্লক গুলির।

ইতিমধ্যেই ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, NDRF। সেফ হোম, কন্ট্রোলরুম থেকে চলবে নজরদারি। সেই সঙ্গে বর্তমান মহামারীর পরিস্থিতিকে মাথায় রেখে ৪৩১টি সেফ হোমে ১৪,৩০০ জনকে সরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, ওই ঝড় রুট বদলে বান্দোয়ান থেকেই ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! গতি বাড়িয়ে বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে “যশ”

যশের অভিঘাতে সোমবার রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়ায়। মঙ্গলবার সকাল ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আর ঝড়ের দিন অর্থাৎ বুধবার তার গতিবেগ হতে চলেছে ৮০ থেক ৯০ কিমি প্রতি ঘন্টা। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগে থেকেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও অন্যান্য খবর