করোনা চিকিৎসার ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডির ট্রায়াল বেশ কিছুদিন ধরেই করা হচ্ছে। বিশ্বের নানা দেশে ইতিমধ্যেই করোনা নিরাময়ে অ্যান্টিবডি থেরাপি শুরু করা হয়েছে। দুই মনোক্লোনাল অ্যান্টিবডি মিশিয়ে তা থেকে অ্যান্টিবডি ককটেল তৈরি করে তা করোনা চিকিৎসায় প্রয়োগ বেশ কিছুদিন ধরে আমেরিকাতে চলছিল। এবার তা শুরু হেব আমাদের দেশেও।
মার্কিন বায়োটেকনোলোজি কোম্পানির তৈরি অ্যান্টিবডি ককটেল এবার ভারতের বাজারে নিয়ে আসচেহ সিপলা ও রচে ইন্ডিয়া। জরুরি ভিত্তিতে এই অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ করাতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিরাময় সংস্থা।
এই অ্যান্টিবডি ককটেলে দুই ধরণের মনোক্লোনাল অ্যান্টিবডি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়েছে, তা হল ইমডেভিমাব ও ক্যাসিরিভিমাব। এই দুই ধরণের অ্যান্টিবডি মিশ্রণে তৈরি অ্যান্টিবডি ককটেল এবার দেশের বাজারে বিক্রি করবে সিপলা ফার্মাসিউটিক্যাল। এই অ্যান্টিবডি ককটেল তৈরি করেছে আমেরিকার বায়োটেকনোলোজি কোম্পানি রিজেনারেশন ফার্মাসিউটিক্যাল।
জানা গিয়েছে, এই ওষুধের একটি ডোজে রয়েছে ১২০০ মিলিগ্রামের। এর মধ্যে ৬০০ মিলিগ্রাম ইমডেভিমাব ও বাকী ৬০০ মিলিগ্রাম ক্যাসিরিভিমাব। এই ওষুধের দাম পড়বে ৫৯ হাজার ৭৫০ টাকা। মাল্টিডোজ প্যাকের দাম ১ লক্ষ ১৯ হাজার টাকা।
এই বিষয়ে রচে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও কর্ণধার ভি সিম্পসন ইমানুয়েল বলেন, “এই অ্যান্টিবডি ককটেলের ফলে মৃদু ও মাঝারি সংক্রমণের রোগীদের চিকিৎসা করা যাবে ভালো ভাবে। এর জেরে হাসপাতালে রোগীর সংখ্যা কমবে। যে সব করোনা রোগীরা হাই-রিস্ক গ্রুপে রয়েছেন, তাদের অবস্থা খারাপের দিকে যাওয়ার আগে যদি এই অ্যান্টিবডি ককটেল দেওয়া যায়, তাহলে সংক্রমণ কমানো সম্ভব হবে”।





