ইন্ডিয়ান আইডল ১২’র মঞ্চ নিয়ে বিতর্ক যেনও শেষ হওয়ার নয়। কিছুদিন আগেই এই শো-এর বিপক্ষে মুখ খুলেছেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। আর এবার সরব হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
ভারতীয় সংগীতের অন্যতম মহারথী কিশোর কুমারকে নিয়ে একটি বিশেষ পর্বের আয়োজন করে এই রিয়ালিটি শো কর্তৃপক্ষ। সেই শোতে বিচারকের ভূমিকায় গিয়েছিলেন কিশোর পুত্র অমিত। কিন্তু সেই শো ভালো লাগেনি তাঁর। মঞ্চে উপস্থিত থেকে প্রতিযোগীদের ভালো বললেও পরে সোশ্যাল মাধ্যমে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন অমিত কুমার। বলেন শুধু পয়সার জন্যই গিয়েছিলেন।
আর এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত হয়েই বাক্য বিস্ফোরণ ঘটালেন অভিজিৎ।
প্রসঙ্গত কিছুদিন আগেই, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন ৯০ এর দশকের বিখ্যাত গায়ক অভিজিৎ। মূলত রিয়্যালিটি শোতে খুব একটা অংশ গ্রহণ না করলেও এদিন গেস্ট হিসাবে হাজির হয়েছিলেন। আর এই মঞ্চের 7 ব্যবহার করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ইন্ডিয়ান আইডল সম্পর্কে বক্তব্য অভিজিৎ বলেন ইন্ডিয়ান আইডলের থেকে প্রাপ্য সন্মান তিনি পেয়েছেন ঠিকই তবে কখনই কাজের জন্য ডাক পাননি। অভিজিতের অভিযোগ এই শোতে এমন লোকেদের বিচারক হিসাবে ডাকা হয় যারা হয়তো সারা জীবনে চারটি মাত্র গান গেয়েছে। তাও হয় কমার্শিয়াল গান যেগুলো হিট হয়ে গেছে। আদতে ইন্ডাস্ট্রিকে মিউজিক বলতে কিছুই দেয়নি।
এই প্রখ্যাত গায়ক এখানেই থামেননি, তিনি আরও বলেন, ‘আজ আরডি বর্মন স্যার বেঁচে থাকলে ওঁরা তাঁকেও বিচারক হিসেবে ডাকতো না’।
অভিজিৎ বোঝাতে চেয়েছেন মূলত এই ধরনের রিয়্যালিটি শোতে এসে যাঁরা নিজেদের গানের প্রচার করেন তাঁরা আর যাই হোক বিচারক নন। তাঁর মতে আসলে গুণী ব্যক্তিদের এই ধরনের মঞ্চে আরও বেশি করে জায়গা করে দেওয়া উচিত। যাতে এই নতুন প্রতিভা গুলোর সঠিক বিকাশ ঘটে।





