হত্যার মামলায় অভিযুক্ত। আর তাই তাকে হত্যা করে বদলা নিল অন্যদল। আর এই ঘটনাতেই এখন তোলপাড় বীরভূমের খয়রাশোল এলাকা। শনিবার রাতে স্থানীয় বিজেপি নেতা তথা এক সক্রিয় বিজেপি কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৪ জন। মৃত যুবকের নাম মিঠুন বাগদি। খয়রাশোল ব্লকের বিজেপির এ মণ্ডলীর বুথ সহ-সভাপতি ছিলেন নিহত ওই ব্যক্তি।
আঞ্চলিক সূত্র জানাচ্ছে, বেশকয়েকদিন আগে গ্রামেরই ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় ২৭ বছরের রাজু বাগদি’র। সেই খুনের ঘটনায় নাম জড়ায় মিঠুন বাগদির। সেই ঘটনায় অভিযুক্ত হয়ে গত তিনমাস ধরে জেল হেফাজতে ছিলেন মিঠুন। জামিন নিয়ে গতকালই বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন–ভিড় এড়াতে বাড়ানো হচ্ছে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা, লোকাল ট্রেন চলবে কবে থেকে?
অভিযোগ, মিঠুন বাড়ি ফিরতেই মৃত রাজু বাগদির পরিবারের সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলে গিয়ে কাঁকড়তলা থানার পুলিশ মিঠুন বাগদিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী হওয়ায় এই হত্যার ঘটনায় গেরুয়া শিবিরের তরফে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হলেও তা সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল। শাসক দলের তরফে জানিয়ে দেওয়া হয় এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই।






