আমের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ককে দৃঢ় করার চেষ্টায় ছিল পাকিস্তান! সেই কারণে বিভিন্ন দেশের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল পাকিস্তানের আমের পেটি! কিন্তু সেই আম নিতে কার্যত অস্বীকার করল পাকিস্তানের মিত্র দেশ চীন! নিলনা আমেরিকাও। প্রসঙ্গত করোনা পরিস্থিতিকে মাথায় রেখে করোনা আবহে পাকিস্তানের উপহার গ্রহণ করতে অস্বীকার করল চীন ও আমেরিকা। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কঠোর কোয়ারেন্টাইন বিধির জন্যই এই ফলের উপহার নিতে চায়নি আমেরিকা বা চীন।
শুধুমাত্র আমেরিকা বা চীন নয় ভারতের উদ্দেশ্যেও আসবে পাকিস্তানের এই কূটনৈতিক উপহার। এই দেশগুলি ছাড়াও ৩০টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমের পেটি পাঠিয়েছিল ইসলামাবাদ।
আরও পড়ুন-‘ডঙ্কি রাজা কি সরকার নেহি চলেগি’, ইমরানকে গাধা বলে নজিরবিহীন আক্রমণ পাকিস্তানে!
চীন, আমেরিকার মতো সেই বাক্স নেয়নি ফ্রান্স, কানাডা, নেপাল, মিশর, শ্রীলঙ্কাও। ফ্রান্স পাকিস্তানের মাঝে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ইমানুয়েল মাঁকরের দেশে এই আম পাঠানোর প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ হলেও ইসলামাবাদের উপহার গ্রহণের বিষয়ে মুখ খোলেনি প্যারিস।
সূত্রের খবর পাকিস্তানের রাষ্ট্রপতি ডঃ আরিভ আলভির তরফ থেকে সেই আম পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। আফগানিস্তান, ভারত, ইরান, রাশিয়া, বাংলাদেশ, তুরস্ক, মধ্য প্রাচ্যের দেশগুলিতেও এই আম পাঠানো হবে বলে জানা গিয়েছে।






