কেন্দ্রীয় মন্ত্রীত্বের দৌড়ে দিলীপ! তালিকায়‌ একাধিক সংসদের নাম

বাংলায় তৃণমূল নেতৃত্বের কাছে বড় রকমের ধাক্কা খেয়েছে বিজেপি। এরপরই বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলের পথে হাঁটা লাগিয়েছেন একাধিক নেতা। আর এতে ক্ষুন্ন হয়েছে বিজেপির নেতা কর্মীদের মনোবল। আর সেই কারণেই বিজেপি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য বাংলা থেকে একাধিক সাংসদকে মন্ত্রিত্ব দিতে পারে বিজেপি বলে খবর। এই তালিকায়  প্রথম নাম নিশীথ প্রামাণিকের।

১৯শের লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে ভাল ফল করে আসছে বিজেপি। এর পিছনে অবদান রয়েছে নিশীথের। এবারের বিধানসভাতেও নিশীথের জেলা কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় গেরুয়া শিবির ভাল ফল করেছে। তাই নিশীথ প্রমাণিককে এর পুরস্কার দেওয়া হতে পারে। একইভাবে বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনা-সহ গোটা রাজ্যে খারাপ ফল করলেও মতুয়া অধ্যুষিত বেশ কয়েকটি আসন ধরে রাখতে পেরেছে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনেও একুশের বিধানসভার মতোই মতুয়া ভোট গুরুত্বপূর্ণ। আর সেই কারণে মন্ত্রিত্ব পেতে পারেন শান্তনু ঠাকুর।  এছাড়াও একুশের নির্বাচনে হেরে গেলেও প্রচারে ঝড় তোলা সংসদ লকেট চট্টোপাধ্যায়‌ও পেতে পারেন মন্ত্রিত্ব বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার দীর্ঘ বৈঠকের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গেছে আজ‌ই রদবদল সম্পর্কিত যেকোন‌ও তথ্য প্রকাশ করতে পারে কেন্দ্র।

তবে সবথেকে আলোচনা হয়েছে রয়েছে যে নাম সেটি হল বাংলায় বিজেপির বর্তমান প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষের।

সূত্রের খবর দিলীপ ঘোষকেও কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার ভাবনা চিন্তা করছে কেন্দ্র।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরেই রাজ্য সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে দীলিপবাবুর। গেরুয়া শিবিরের নিয়ম বলে কোনও ব্যক্তিই দু’বারের বেশি রাজ্য সভাপতি পদে থাকতে পারেন না। অর্থাৎ মেয়াদ একেবারের জন্য‌ই শেষ হচ্ছে দীলিপবাবুর। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবি। ক্ষোভ রাজ্য থেকে কেন্দ্রীয় মহলে। ‌‌‌‌আর তাই এবার তাঁকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রে নিয়ে যেতে তৎপর কেন্দ্র।

বাংলায় বিজেপির উত্থানে ভালো রকমের অবদান রয়েছে দিলীপ ঘোষের। আর তাই তাঁকে একেবারে ছেঁটে না ফেলে মন্ত্রিত্ব দিতে চাইছে মোদী সরকার।

আরও অন্যান্য খবর