করোনার জেরে গোটা বিশ্বের মানুষ আজ সন্ত্রস্ত। এই ভাইরাসের জন্য দায়ী করা হয়েছে চীনকেই। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি চীনকে একঘরে করেছে। এবার ফের চীনের গবেষকরাই বাদুড়ের শরীরে এই করোনা ভাইরাসের নতুন ব্যাচের সন্ধান পেলেন। এর মধ্যে ‘রাইনোলোফাস পুসিলাস’ ভাইরাসের সঙ্গে কোভিড-১৯ ভাইরাসের অদ্ভুত মিল।
উহান প্রদেশের এক ছোটো অঞ্চল থেকেই অনেক ধরণের ভাইরাসের সন্ধান পাওয়া থেকে স্পষ্ট যে এই বাদুড়ের মধ্যেই কত ধরণের করোনা ভাইরাস থাকতে পারে। আর তাভ শুধু মানুষের শরীরেই নয়, কুকুর, শূকর, গবাদি পশু, মুরগি, বিড়াল নানান পশুদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন- আমে ‘না’! পাকিস্তানের পাঠানো উপহার গ্রহণ করতে অস্বীকার করল চীন আমেরিকা
২০১৯ সালের শেষের দিক উহান থেকেই সার্স-কোভ-২ নামের নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা থেকে কীভাবে গোটা বিশ্বে অতিমারীর আকার নেয়, তা কারও অজানা নয়। এবার নতুন গবেষণা থেকে গবেষকরা বুঝতে পারছেন, জিনগত ভাবে নোভেল করোনা ভাইরাসের সঙ্গে মিল আছে, এমন আরও ভাইরাস রয়েছে।
এই নমুনা ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত বাদুড়দের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে বাদুড়ের মুখ থেকে ২৮৩টি নমুনা, মুখের লালারস থেকে ১০৯টি নমুনা ও প্রস্রাব থেকে ১৯টি নমুনা সংগ্রহ করে তা খতিয়ে দেখা হয়েছে।
সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘সেল’ নামের জার্নালে। সানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মোট ২৪ রকমের নোভেল করোনা ভাইরাসের জিনের সন্ধান মিলেছে। যার মধ্যে চারটির সঙ্গে সার্স-কোভ-২-এর অনেকটাই মিল। এর মধ্যে একটি বিশেষ জিনের সঙ্গে সার্স-কোভ-২-এর জিনের গঠন প্রায় পুরোটাই মিলে যাচ্ছে।
এই কারণে স্বাভাবিকভাবেই গবেষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এই গবেষণাপত্রে আরও জানানো হয়েছে যে গত বছর থাইল্যান্ডেও এই ভাইরাসের সন্ধান মেলে। এর থেকে স্পষ্ট যে বাদুড়ের থেকেই ছড়াচ্ছে এই ভাইরাস। কোনও কোনও অঞ্চলে এই সংক্রমণ মাত্রা বেশি। তবে গবেষকরা আপাতত সার্স-কোভ-২-এর উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।





