ছেলের জন্মের আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী! ছোট্ট ছেলেকে নিয়েই নতুন দিশার খোঁজে স্ত্রী মেঘনা

বিয়ের মাত্র দু’বছরের মধ্যেই জীবনের সবচেয়ে বড় আঘাত পান মেঘনা। নেমে আসে অন্ধকার। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলেই সকলের থেকে চিরতরে হারিয়ে যান দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন তাঁর স্ত্রী-সহ গোটা পরিবার। গত বছর ৭ই জুন মৃত্যু হয় তাঁর। মাত্র ৩৯ বছর বয়সেই চলে যায় একটি তরতাজা প্রাণ।

জানা যায়, হৃদযন্ত্র বিকল হয়েই মারা যান চিরঞ্জীবী। দেখতে দেখতে তাঁর মৃত্যুর এক বছর কেটে গেল। চিরঞ্জীবী যখন মারা যান তখন মেঘনার শরীরে বেড়ে উঠছিল একটি ফুটফুটে প্রাণ।

আরও পড়ুন- ছেলের একমাসের জন্মদিনে মহান উদ্যোগ সোনালীর! ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিলেন অন্ন

এরপর নিজেকে শক্ত করেন মেঘনা। নিজের সাধের অনুষ্ঠানে চিরঞ্জীবীর একটি কাটআউটের সঙ্গে ফটোশুটও করেন তিনি। যা চোখে জল এনে দেয় সকলের। গত বছর অক্টোবর মাসে পুত্র সন্তানের জন্ম দেন মেঘনা। ছেলের নাম দেন চিরু।

নিজের প্রথম সন্তানের মুখ দেখে যেতে পারেননি চিরঞ্জীবী। আর ছোট্ট খুদেও পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে ফেলে নিজের বাবাকে। এই কঠিন সত্যি মেনে নেওয়া সহজ নয়।

ছেলের জন্মের পর বেশ কিছুদিন ছেলের কোনও ছবি প্রকাশ্যে আনেন নি মেঘনা। অবশেষে গত ফেব্রুয়ারি মাসে ছেলেকে সকলের সামনে আনেন তিনি। মাঝেমধ্যেই ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন মেঘনা।

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন মেঘনা। এতে দেখা যাচ্ছে, ছোট্ট খুদে একটি হাত স্পর্শ করছে চিরঞ্জীবীর ছবিতে। চিরঞ্জীবী আজ বেঁচে থাকলে হয়ত এভাবেই এই ছোট্ট ছোট্ট হাত তাঁকে স্পর্শ করত।

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

এই ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা। এভাবেই সকলের সঙ্গে নিজের ছেলেকে পরিচয় করাচ্ছেন মেঘনা।

RELATED Articles