Father’s Day: ফাদার’স ডে-তে মিষ্টি ডুডল নিয়ে হাজির গুগল

আজ বাবাদের দিন অর্থাৎ ফাদার’স ডে। সেই বাবারা যারা আমাদের জন্য, আমদের ভালো থাকার প্রতিনিয়ত প্রাণপাত করে জীবনের সঙ্গে লড়াই করে চলেছে। তাদের প্রতি আজ সম্মান জানানোর দিন। আমরা তাদের কতটা ভালোবাসি, তা জাহির করার দিন। এই দিনটি ইউরোপে প্রত্যেক বছর ১৯শে জুন পালন করা হলেও, পৃথিবীর নানান দেশে এই বিশেষ দিনটি পালন করা হয় জুন মাসের তৃতীয় রবিবারে।

এই দিন উপলক্ষ্যে স্বভাবতই গতকাল রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করতে শুরু করেছেন বিভিন্ন মানুষ। নিজের মতো করে বাবাদের সঙ্গে নানান মুহূর্ত শেয়ার করছেন তারা। বিভিন্ন সংস্থাও তাদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নানান বার্তা প্রেরণ করছে। আর অন্যান্য বছরের মতো এবছরও এই দিনটি উদযাপনে একটি মিষ্টি ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।

এবারের ডুডলটি খুব মিষ্টি। ফাদার’স ডে স্পেশাল এই ডুডলের নাম নবম ডুডল। এবছরের ডুডলটিতে দেখা যাচ্ছে দুটি কার্ড পপ আপ করছে। একটিতে ‘G’ অপরটিতে ‘g’। বাবা ও সন্তানকে বোঝাতে এভাবে বড় ও ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। ডুডলে দেখা যাচ্ছে যে ছোট g বড় Gটিকে হার্ট পাঠাচ্ছে। জবাবে বড় G-ও হার্ট দিচ্ছে ছোট g-কে। এর মাধ্যমে বাবা ও সন্তানের ভালোবাসা ও অন্তরঙ্গতা বোঝানো হয়েছে।

https://twitter.com/allisonbaerin/status/1406281740755288070

অন্যান্য বছরের মতোই এই বিশেষ দিনটি পালন করতে গুগল যেই ডুডলটি নিজেদের হোমপেজে লাগিয়েছে। ডিজিটাল মাধ্যমে শেয়ারও করা যাচ্ছে রি ডুডলটি। ভার্চুয়াল গ্রিটিংস কার্ড হিসেবে এই ডুডলটি ব্যবহার করা যাবে। সোশ্যাল মিডিয়াতেও আজ ভরে উঠেছে বাবাদের সঙ্গে বা বাবার জন্য শেয়ার করা নানান পোস্ট, ছবি।

আরও অন্যান্য খবর