‘স্ত্রীকে ভালো না লেগে অন্য কাউকে ভালো লাগতেই পারে’, কাঞ্চন-পিঙ্কি বিবাহ-বিতর্কে মন্তব্য শ্রীলেখার

অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য, সম্পর্ক নিয়ে নানান বিতর্ক এখনও অব্যাহত। কাঞ্চন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন, এই কথা উঠে আসার পর থেকেই নানান বিতর্কে জড়িয়েছেন নয়া তৃণমূল বিধায়ক। তাঁর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন, চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ।

এবার এও বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “পিঙ্কি খুব সাধারণ ও ভালো মেয়ে”। তবে কাঞ্চনের সঙ্গে কোনও কাজ করেননি, তাই তাঁকে নিয়ে কোনও মন্তব্যও করেননি তিনি।

আরও পড়ুন- ব্রিটিশদের দেওয়া ‘ইন্ডিয়া’ নাম কেন থাকবে, নাম বদলে দেশের নাম হোক ‘ভারত’, নতুন দাবী কঙ্গনার 

শ্রীলেখা বলেন, “কে কার সঙ্গে প্রেম করবেন তা নিয়ে কিছু বলতে চাই না। তবে অসততা মিথ্যাচার নিয়ে আপত্তি আছে। স্ত্রীকে ভালো লাগছে না কিংবা অন্য কাউকে ভালো লাগছে তা যার যার ব্যক্তিগত পছন্দ। তবে সন্তানের সামনে কাদা ছোঁড়াছুড়ি উচিত নয়”।

উল্লেখ্য, পিঙ্কি অভিযোগ আনেন যে কাঞ্চন তাঁর সন্তানের খোঁজখবর নেন না। এরপরই তিনি অভিযোগ করেন যে চেতলার কাচগে রাস্তায় গাড়ি থামিয়ে তাঁকে হেনস্থা করেন কাঞ্চন ও তাঁর ‘বান্ধবী’ শ্রীময়ী। সামনেই ছিল তাদের আট বছরের সন্তান। সে তখন ভয়ে রীতিমতো কাঁপছিল। কিন্তু সেসবের পরোয়া না করেই কাঞ্চন এমন করেন ও শ্রীময়ী নাকি তাঁকে হুমকিও দেন, এমন অভিযোগও করেন পিঙ্কি।

আরও পড়ুন- টিকা জালিয়াতির কবলে মিমি, অভিনেত্রী-সাংসদের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

এরপর নিউ আলিপুর থানায় পিঙ্কি কাঞ্চনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। শ্রীময়ীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের কড়া হয়। তবে এসব মানতে নারাজ কাঞ্চন মল্লিক। তিনি আবার পাল্টা তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ করেন।

RELATED Articles