স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’র দৌলতে বাবিন ও গুনগুনকে সকল দর্শকই চেনেন। শুরুর দিন থেকেই এই ধারাবাহিক তো বটেই, বাবিন ও গুনগুনের জুটিকেও বেশ আপন করেছে দর্শকমহল। এবার এই ধারাবাহিকে আসতে চলেছে নয়া টুইস্ট।
বাবিন গুনগুনের খুনসুটি, ঝগড়া, তাদের মধ্যেকার প্রেম, রসায়ন বরাবরই নজর কেড়েছে সকলের। হাসি খুশিতে ভরা মুখার্জী পরিবার মন জয় করে নিয়েছে দর্শকের। কিন্তু সম্প্রতি সেই হাসিখুশিতে ভরা পরিবার কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে।
আর হবে না-ই বা কেন, পরিবারের প্রিয় বাবিন ও গুনগুনের যে ডিভোর্স হয়ে যাচ্ছে। এই নিয়ে সকলের মন খারাপ। কিছুদিন আগেই বাবিন ও গুনগুনের ছাড়াছাড়ি হওয়ার ঘটনা দেখা যায়। কিন্তু সেই সময় অনেক বুঝিয়ে সুঝিয়ে গুনগুনকে রাজী করানো গিয়েছিল যাতে সে বাড়ি না ছাড়ে। কিন্তু ফের সেই একই ভূত চেপেছে গুনগুনের মাথায়। সে নাকি বাবিনকে ডিভোর্স করবেই।
এদিকে বাবিনও তেমন একগুঁয়ে মানুষ। মন না চাইলেও আত্মসম্মান বজায় রাখতে সে-ও দিয়েছে ডিভোর্স পেপারে সই করে। গুনগুনের বাবাব কৌশিকবাবু জানিয়েছেন যে তিনি আর মেয়ের অন্যত্র বিয়ে দেবেন। এরই মধ্যে নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে গুনগুনের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আর সকলকে চমকে গুনগুন ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছে।
View this post on Instagram
এরপরই গুনগুনের বাবা জানান যে তিনি গুনগুনের বিয়ের দিন ফাইনাল করে ফেলেছেন। বিয়ের তারিখ শুনেই চমকে যায় গুনগুন। কারণ সেটি হল তাঁর ও বাবিনেরও বিয়ের দিন। অর্থাৎ নিজের প্রথম বিবাহবার্ষিকীর দিন ফের নতুন করে বিয়ে করতে চলেছে গুনগুন।
আরও পড়ুন- আমির-কিরণ বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জোর চর্চা, মুসলিম সমাজের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা রানওয়াত
তবে এটা বেশ স্পষ্ট যে গুনগুনের অন্য কোথাও নয়, সেই বাবিনের সঙ্গেই ফের বিয়ে দেবেন কৌশিকবাবু। মনে মনে তাঁর সেরকমই প্ল্যান। এই প্ল্যান কাউকে না বললেও, সকলে সেরকমই আন্দাজ করেছে। বিবাহবার্ষিকীর দিন ফের নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে গুনগুন ও বাবিন। তবে এ বিষয়ে তারা কিচ্ছুটি জানে না। কবে এই নতুন পর্ব আসবে, সেই আনন্দে দিন গুনছেন দর্শকেরা।





