আফগানিস্তানে শুরু অন্ধকারময় যুগ, বিনোদন পার্কে আগুন লাগিয়ে দিল তালিবানরা

আফগানিস্তান দখল করেছে তালিবানরা। কার্যত বিনা যুদ্ধেই আফগানিস্তানের উপর ক্ষমতা দখল করেছে তারা। গত রবিবার থেকে একের পর এক কাবুলের যে সমস্ত ছবি সামনে এসেছে, তাতে রীতিমতো গা শিউড়ে উঠেছে বিশ্ববাসীর।

আফগানিস্তানে ফিরল সেই অন্ধকারময় যুগ। কাবুল দখল করার পরই সেখানকার বিনোদন পার্কে আনন্দে মেতে উঠেছিল তালিবানরা। বাচ্চাদের খেলার জিনিস নিয়ে নিজেরাই খেলতে শুরু করেছিল তারা। তবে এবার যে দৃশ্য সামনে এল, তাতে আতঙ্ক আরও ছড়াল গোটা বিশ্বে।

আরও পড়ুন- বোরখা বাধ্যতামূলক নয়, তবে হিজাব পরতেই হবে আফগান মহিলাদের, ‘সুর নরম’ তালিবানদের

সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও যা মুহূর্তে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিনোদন পার্কে আনন্দ-উল্লাস করার পর সেই পার্কেই আগুন লাগিয়ে দিচ্ছে তালিবানরা।

নেটিজেনদের মতে, এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের শেবেরঘনের বেঘা এলাকার বোখদি বিনোদন পার্কে। এমনকি, সেই পার্কের নানান মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে জেহাদিরা কার্যত ধ্বংসলীলা চালিয়েছে বলা যায়।

https://twitter.com/Zee24Ghanta/status/1427920440505225226?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1427920440505225226%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fworld%2Ftaliban-was-set-on-fire-by-taliban-in-the-bokhdi-amusement-park-in-begha-sheberghan_399032.html

মুখে যদিও শান্তির বার্তাই দিয়েছে দিয়েছে তালিবানরা। তবে আফগানিস্তানে স্বমহিমাতেই দেখা গেল তাদের। অন্ধকার যুগ শুরু হল বলে। এই পরিস্থিতিতে বারবার নানান ভিডিও সামনে আসছে যা স্ত্রস্ত হওয়ার মতোই।

RELATED Articles