‘আতঙ্ক দিয়ে তৈরি সাম্রাজ্য বেশিদিন স্থায়ী হয় না’, পরোক্ষভাবে তালিবানদের বার্তা মোদীর

কাবুল দখল করার মধ্যে দিয়েই আফগানিস্তানের উপর কব্জা বসিয়েছে তালিবানরা। সেখানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে উদ্যত তারা। মুখে শান্তির বার্তা দিলেও কাজে তা কতটা হবে, এ নিয়ে আশঙ্কায় ভুগছেন আফগানবাসীরা।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন যে আতঙ্ক দিয়ে কখনও আস্থাকে দমন করা যায় না। আতঙ্ক দিয়ে যে সাম্রাজ্য তৈরি হয়েছে তা বেশিদিন টেকে না। আজ, শুক্রবার গুজরাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেন মোদী। তবে অনেকেরই ধারণা, তালিবানদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন।

আরও পড়ুন- আফগানিস্তানে স্বমহিমায় তালিবান, কান্দাহার-হেরাতের ভারতীয় দূতাবাসে লুটপাট, হাতানো হল গোপন নথিপত্রও

এদিন প্রধানমন্ত্রী গুজরাতের সোমনাথ মন্দিরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। তিনি বলেন যে আতঙ্ক দিয়ে কখনও আস্থাকে জয় করা যায় না। এও বলেন যে এই সোমনাথ মন্দির কয়েক বার ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকবারই এই মন্দির ফের তৈরি হয়েছে। এটাই সবথেকে বড় উদাহরণ।

মোদীর কথায়, “ভেঙে দেওয়া যে শক্তি, যা আতঙ্কের শক্তিতে গড়ে উঠেছে, সেই সমস্ত শক্তি কিছু সময়ের জন্য শক্তিশালী হয়ে উঠলেও তা বেশিদিন স্থায়ী হয় না। সেই সব শক্তি বেশিদিন মানবতাকে দমিয়ে রাখতে পারে না”।

https://twitter.com/PMOIndia/status/1428601199457046528?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1428601199457046528%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.aajtak.in%2Fdesh%2Fstory%2Fpm-narendra-modi-gives-message-taliban-afghanistan-without-naming-abk-292465-2021-08-20

আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা কায়েম নিয়ে সরাসরি মুখ খোলে নি ভারত। তবে মোদীর এই বার্তা যে তালিবানদের উদ্দেশ্যেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন ভারতের প্রধান লক্ষ্য, আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা।

আরও পড়ুন- তাৎপর্যপূর্ণ উদ্যোগ ফেসবুকের, ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপকে ব্লক করা হল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের তরফে

সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন যে বেশ কিছু দেশ আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দিতে চাইছে। এখন বিশ্বের উচিত, সেদিকে নজর দেওয়া। তিনি কারও নাম না করলেও, তিনি পরোক্ষভাবে আফগানিস্তান দখল করা তালিবানদের ও পাকিস্তানকেই নিশানা করেছে, এমনটাই মনে করছেন অনেকেই।

RELATED Articles